সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৩তম শীতকালীন মাদ্রাসা ও স্কুল ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগীতার সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকগণ।






