আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

টিম স্বপ্নকুঁড়ি’র পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার।

মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ি’র পক্ষ থেকে মৌলভীবাজার শহরের কনকপুর ইউনিয়নের দামিয়া আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। 

আজ (০৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার ) টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদিরের সঞ্চালনা ও দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব মো: মুজাক্কির খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিব্বির আহমদ (সদস্য, ৪নং ওয়ার্ড) ৮নং কনকপুর ইউনিয়ন,মৌলভীবাজার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শহীদুল রহমান,প্রধান শিক্ষক -দামিয়া আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাহিদা আক্তার স: শি: ,ওয়ালিমা খানম;স:শি:,নাসরিন আক্তার স:শি:,মিনাক্ষী আচার্য্য স:শি:।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় করায় আব্দুল কাদির, ই,আ,রাজু, সাহান,জুনাইদ, তাম্মিম সহ সকলের কৃতজ্ঞতা জানান টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ।

টিম স্বপ্নকুঁড়ি’র সদস্যদের মাধ্যে উপস্থিত ছিলেন ইকরাম হোসেন, আজিজুল হাকিম, রায়হান, মোঃ জসিম আহমেদ, ম.হোসেন সোহাগ, মোঃ জসিম, স.র. সাওন, মহসিন আহমদ, মামুন,তামান্না আক্তার,আফিয়া আক্তার, সানজিনা মীরা মাহিমা,  রাফা চৌধুরী ফেরদৌস আহমদ, অর্জুন, আল মাহদি, হাসিবুন ফরিদা  সহ প্রমুখ।