আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমা নামের শিশুর লাশ উদ্ধার 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় শমসেরনগরের ক্যামেলিয়া চা বাগানের পাশের চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থান থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুর্নীমা শমশেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে।

‘স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পূর্ণিমা। সন্ধ্যার দিকে বাড়ি না ফিরলে পরিবার ও এলাকাবাসী মিলে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ”

‘সকালে বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে শমসেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের দুই টিলার মধ্যবর্তী স্থানে পূর্ণিমার গলা ও হাতের কবজি কাটা রক্তাক্ত লাশ দেখতে পায়।”

‘পরে স্থানীয়রা থানার পুলিশকে অবহিত করলে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি একদল ঘটনাস্থলে গিয়ে পূর্ণিমার লাশ উদ্ধার করে।’

‘কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”