মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ি’র পক্ষ থেকে মৌলভীবাজার শহরের কনকপুর ইউনিয়নের দামিয়া আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।
আজ (০৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার ) টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদিরের সঞ্চালনা ও দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব মো: মুজাক্কির খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিব্বির আহমদ (সদস্য, ৪নং ওয়ার্ড) ৮নং কনকপুর ইউনিয়ন,মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শহীদুল রহমান,প্রধান শিক্ষক -দামিয়া আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাহিদা আক্তার স: শি: ,ওয়ালিমা খানম;স:শি:,নাসরিন আক্তার স:শি:,মিনাক্ষী আচার্য্য স:শি:।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় করায় আব্দুল কাদির, ই,আ,রাজু, সাহান,জুনাইদ, তাম্মিম সহ সকলের কৃতজ্ঞতা জানান টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ।
টিম স্বপ্নকুঁড়ি’র সদস্যদের মাধ্যে উপস্থিত ছিলেন ইকরাম হোসেন, আজিজুল হাকিম, রায়হান, মোঃ জসিম আহমেদ, ম.হোসেন সোহাগ, মোঃ জসিম, স.র. সাওন, মহসিন আহমদ, মামুন,তামান্না আক্তার,আফিয়া আক্তার, সানজিনা মীরা মাহিমা, রাফা চৌধুরী ফেরদৌস আহমদ, অর্জুন, আল মাহদি, হাসিবুন ফরিদা সহ প্রমুখ।






