আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

থার্স্ট ফর নলেজের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ




শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘থার্স্ট ফর নলেজ’ আয়োজিত জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দূপুরে জেলা মৌলভীবাজার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

থার্স্ট ফর নলেজের সভাপতি বকসী মিসবাহ্ উর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মনসুর আলমগীর, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মোঃ শেরউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শরিফুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিবাবক প্রতিনিধি মোতাহের হোসেন ভুঁইয়া ও শিক্ষার্থী প্রতিনিধি উওরা রায়।
পরে অতিথিরা মেধা যাচাই পরীক্ষায় উত্তির্ণ ১৩১ জনকে নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ বাবৎ আরও ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করেন।

উল্লেখ্য যে,থাস্ট ফর নলেজ  মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় মেধা যাচাই সংগঠন এবং এবার নিয়ে চতুর্থবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।