আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে রাখা ইন্তেজামিয়া কমিটির ৪৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার রাখা ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে এবং আলহাজ্ব মাওলানা সিরাজ উদ্দীন খান (রহ.), মাওলানা আব্দুল জব্বার খান (রহ.) ও মাওলানা আবুল মুবারদ খান (রহ.) ত্রয়সহ এলাকাবাসী মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ৪৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউপিস্থ রাখা খাঁনবাড়ি সংলগ্ন মাঠে বাদ জোহর হতে সারারাত ব্যাপী অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরুণার পীর হযরত মাওলানা হাফিজ সাইদুর রহমান।

মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ এবং রাখা ইন্তেজামিয়া কমিটির সভাপতি হযরত মাওলানা ফয়জুর রহমান দ্বয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকার কারা নির্যাতিত আলেমেদ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান গুনবী, মাওলানা যুবায়ের আহমদ আনসারী রাহি. এর সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ সাইফুল্লাহ আনসারী, ঢাকার হযরত মাওলানা আবু সালমান নোমানী।

অতিথি ছিলেন শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরমি কবি আবদুল মতিন খান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন- এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), সমাজসেবক মোঃ আব্দুল আজিজ, সমাজসেবক মোঃ তাওহিদুল ইসলাম খাঁন, ইসলামে অনিয়ম দূর্নীতি প্রতিরোধ আন্দোলনের সদস্য মাওলানা মোঃ তাহির মিয়া তালুকদার, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) সদস্য বেলাল আহমদ প্রমুখ।

ইসলামী মহাসম্মেলন আয়োজক কমিটির অন্যতম মেম্বার শায়েখ মৌলভী মাহবুব খাঁনের দিকনির্দেশনা এবং পরিচালনায় আনোয়ারা বেগম মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ মুজিবুর রহমান মুজাহিদ, মৌলভীবাজার জামিয়া দ্বীনিয়ার মুহতামিম হযরত মাওলানা হাফিজ সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, সাহেবজাদায়ে মাধবপুরী হযরত মাওলানা খালেদ বিন শওকী, টাঙ্গাইলের হযরত মাওলানা মুফতি আল-আমিন আহমদ ফুয়াদ, হযরত মাওলানা মুফতি হিফজুর রহমান হেলালী রাজনগরী, হযরত মাওলানা শামছুল ইসলাম ওলিপুরী সহ দেশবরেণ্য উলামায়ে ক্বেরাম বয়ান পেশ করেন।

পরে এলাকার মুর্দেগান, দেশ-বিদেশে বসবাসকারী প্রবাসী এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও শিরণী বিতরণের মাধ্যমে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি করা হয়।

রাখা ইন্তেজামিয়া কমিটির পক্ষে শায়েখ মৌলভী মাহবুব খাঁন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে যারা, যেভাবে শ্রম, দান বা পরামর্শ সহ সার্বিক সহযোগিতা করেছেন, মহান আল্লাহপাক যেন এসব কবুল করেন।