আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বিএসপিএল ২০২৫ টুর্ণামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে বড়কাপন শেখারগাঁও প্রিমিয়ার লীগ (বিএসপিএল) ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শেখেরগাঁও মাঠে বিএসপিএল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে শক্তিশালী দু’টি দল বড়কাপন শেখরগাঁও স্পোর্টস ক্লাব (বিএস স্পোর্টস ক্লাব) বনাম ফাহাদ ফাইটারস একে অপরের মুখোমুখি হয়।

ফাহাদ ফাইটার্স টসে জিতে বিএস স্পোর্টস ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১৬ ওভারের খেলায় ১৫.১ বলে ১৬২ রানে বিএস স্পোর্টস ক্লাব অলআউট হয়ে যায়। ১৬২ রান তারা করতে নেমে ফাহাদ ফাইটার ১৬ ওভার ব্যাটিং করে ১৪৪ রান করতে সমর্থ হয়। এতে বিএস স্পোর্টস ক্লাব ১৮ রানে জয় লাভ করে।

খেলার স্কোর: বিএস স্পোর্টস ক্লাব [১১৬/১০ (১৫.১ ওভার)] বনাম রায়হান ফাইটার্স [১৪৪/৮ (১৬ ওভার)], বিএস স্পোর্টস ক্লাব ১৮ রানে বিজয়। ম্যান অব দ্যা ম্যাচ তাহসান রাহী (১৮ বলে ৪৪ রান)।