আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাইকে হত্যা; আটক-২


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুর বাড়িতে এসে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে জামাই কনাই শব্দকরকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটকরা হলেন-ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। গত সোমবার দিনের বেলা সেখানে কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
    এদিকে ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৪ টায় রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাজসেবক সিপার আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন। এসময় উপস্থিত অতিথি ছিলেন রহিমপুর ইউপির বিট অফিসার এসআই রাজীব চন্দ্র রায়, সহকারী বিট অফিসার এএসআই মো. হামিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার কমিটি সহ বিভিন্ন পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।