আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জব ফেয়ার,মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে “তারুণ্যের উৎসব-২০২৫ইং” উপলক্ষ্যে জব ফেয়ার,মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১১ ফেব্রুয়ারী ( মঙ্গলবার) বিকালে। এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, মৌলভীবাজার এর সহ: জেনারেল ম্যানেজার মো: শাহজাহান আলী আকন্দ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে-এর জেনারেল ম্যানাজার মো: হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দৈনিক ইত্তেফাক, মৌলভীবাজার ষ্টাফ রির্পোটার নজরুল ইসলাম মুহিব, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি এমদাদুল হক, ডায়গনস্টিক সেন্টার প্রতিনিধি সৈয়দ নাইমুল। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন- এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক মো: শামীমুর রহমান। “তারুণ্যের উৎসব-২০২৫ইং” শিল্প উদোক্তা, সেবা উদোক্তা, স্বেচ্ছাসেবী সংস্থা, ইউসেফ বাংলাদেশ ও এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার এর সাবেক ও বর্তমান প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। মূলত : লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির মধ্যে উদ্যোক্তা তৈরীতে ভূমিকা সম্পর্কে আলোচনা, জব ফেয়ার, পরিস্কার পরিছন্নতা ও বিনোদন এর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।