আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তি স্থাপন  ও ইউকের উদ্যোগে রামদ্বান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠিত 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : 

মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তি স্থাপন ও জামেয়া দ্বীনিয়া ইউকের উদ্যোগে রামদ্বান ফুড প্যাক বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ ফেব্রয়ারি) সন্ধ্যায় জামেয়া দ্বীনিয়া মাদরাসা প্রাঙ্গণে ভবন নির্মাণ কমিটির সভাপতি অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন মাদরাসার নতুন ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করেন। 

এছাড়া জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন জামেয়া দ্বীনিয়া ইউকের উদ্যোগে রামদ্বান ফুড প্যাক বিতরণ করেন। 

এ সময় জেলা প্রশাসক নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন এবং দোয়া অনুষ্ঠিত হয়। 

উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সাবেক প্রেসক্লাবের সভাপতি ডা. ছাদিক আহমদ, ভূমিদাতা ও সাবেক কাউন্সিলর অলিউর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সৈয়দ মৌলভী শোয়েব আহমদ,পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোসাদ আহমদ, মাদরাসার ভূমিদাতা ও ইউকে শাখার সদস্য সৈয়দ আবু সাঈদ। 

সাংবাদিক মো. শাহজাহান মিয়া, মু.ইমাদ উদ দিন, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, ব্যবসায়ী সৈয়দ মাহমুদ আলী, হাফিজ আকমল হোসেন তরফদার, হাফিজ মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা শাহ বাহদ্দিন সৌদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আসাদ আহমদ চৌধুরী, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা এনাম শ্যামেরকোনী। 

আরো উপস্থিত ছিলেন শিক্ষক ছয়ফুল আলম খান, হাফিজ মৌলভী হাসান আহমদ চৌধুরী, শাহ আতাউর রহমান, হাফিজ সাজিদ আহমদ, ছাত্রনেতা মোরশেদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মনসুর আহমদ, আলহাজ্ব মোশাহিদ খান আলমগীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সৈয়দ তালহা, সৈয়দ জাহিদ আলী, জামেয়া দ্বীনিয়া ইউকে এর কর্ণধার ভাইস প্রিন্সিপাল হাফেজ মৌলভী কামরুল হাসান খান, সদস্য রশিদ আহমদ বেলাল, সৈয়দ আবু সাঈদ সদস্য, সৈয়দ ফরহাদ আহমদ, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সাদিক আহমদ প্রমুখ। 

এছাড়া জামেয়া দ্বীনিয়া ইউকের অর্থায়নে ১৮০ টি ফুড প্যাকেট উপহার হিসেবে গরিবের মধ্যে বিতরণ করা হয়। তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয় ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করতে সবার সহযোগিতায় কামনা করেন মাদরাসার কর্তৃপক্ষ।