আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় ভূমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের  লতিবপুর গ্রামে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা  হচ্ছেন লতিবপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), আব্দুর রউফের মেয়ে লাকি বেগম (২৮) ও আব্দুর রউফ (৬০)। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টা ৪২ মিনিটে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত লাকি বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রউফ ও আনোয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা যায়, একই বাড়ির সমুজ উল্লাহ ও আব্দুর রউফের মধ্যে ভূমি সংক্রান্ত কয়েকটি মামলা মকদ্দমা চলে আসছিলো। সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক এক বছর জেল কেটে কিছুদিন পূর্বে বের হয়। গত সোমবার সমুজ উল্লাহ, তার ছেলে ফারুক ও সমুজ উল্লাহর স্ত্রী আলছতা বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রউফের বসত ঘরে হামলা চালায়। এসময় আব্দুর রউফ, তার মেয়ে লাকি বেগম  ও তার স্ত্রী আনোয়ারা বেগম আহত হন। এরমধ্যে লাকি বেগম গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দক্ষিণ সুরমা থানায় আব্দুর রউফের ছেলে  রাশেদ মিয়া বাদী হয়ে সমুজ উল্লাহ, তার ছেলে ফারুক, তার স্ত্রী আলছতা বেগমকে আসামী করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবং ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়ে এস আই স্বরূপ অনন্দকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত লাকি বেগমকে দেখতে পাঠিয়েছি। অভিযোগের আলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।