আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে “ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাথে সংযোগ ”শীর্ষক সেমিনার


মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে“ দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাথে সংযোগ ” শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে সেমিনার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: দেলোয়ার হোসেন, সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট আবিদ,হোসেন, মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অফিসের সহ-পরিচালক মোঃ ইকবাল নাসির,জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো: হাবিবুর রহমান,জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার। সেমিনারে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবে আহব্বায়ক বকসি ইকবাল আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। বিদেশ গমনেচ্ছু পুরুষ-নারী, মসজিদের ইমাম, শিক্ষক,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীর লোকজন সেমিনারে উপস্থিত ছিলেন। ছবি ২টি।