আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজে গার্ল গাইডদের দীক্ষা প্রদান


মৌলভীবাজার প্রতিনিধি ॥ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজে গার্ল গাইডদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ফেব্রুয়ারি) বুধবার শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজ মাঠে বর্নাঢ্য অনুষ্ঠানে গার্ল গাইডদের দীক্ষা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার নিকোলাস ক্রুশসি সভাপতিত্বে এবং লাবণ্য দত্ত এর পরিচালনায় দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার কমিশনার বেগম নূরজাহান সুয়ারা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার জেলা সাধারন সম্পাদক মাধুরী মজুদার,মৌলভীবাজার সদর উপজেলা সাধারন সম্পাদক অপরাজিতা রায়।
দীক্ষা অনুষ্ঠানে শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজে শিক্ষকগন এর্বং গাইড শিক্ষার্থী এবং উভয় বিদ্যালয়ের অভিবাবক ও গাইডারগন উপস্থিত ছিলেন। ছবি