আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অধ্যাপক নুরুল ইসলাম নূর জাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট নগরীর লাউয়াই নূর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার পবিত্র ওমরা পালনের জন্য সপরিবারে সৌদি আরব অবস্থানকালিন অধ্যাপক নুরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।

কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও  ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এম এ বায়েছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক এম এ আজিজ, সহকারি অধ্যাপক মোহাম্মদ মোবারক হোসেন, সহকারি অধ্যাপক মোহাম্মদ ইমান আলী, সহকারী অধ্যাপক মুকুল চন্দ্র রায়, সহকারি অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক অপু দাস, সহকারি অধ্যাপক মোঃ রামিন আহমদ, সহকারি অধ্যাপক তাহমিনা রশিদ, সহকারী অধ্যাপক রিপা রায়, সহকারি অধ্যাপক তামান্না আফরীন মিতুল, সহকারি অধ্যাপক নাসরিন আক্তার, সহকারি অধ্যাপক খালেদা সুলতানা, সহকারী অধ্যাপক পাপিয়া ভট্টাচার্য, সহকারী অধ্যাপক মোছাঃ ফাহমিদা ইয়াসমিন, সহকারি অধ্যাপক মোছাঃ তাসলিমা বিলকিছ, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।