আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সাংবাদিক ও শিক্ষকের স্মরণ সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রবাসী লেখক-সাংবাদিক-রাজনীতিবিদ মরহুম ইসহাক কাজল এর ৫ম মৃত্যুবার্ষিকী ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিক্ষক সত্যেন্দ্র মোহন দেব এর মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শহীদনগর বাজার পতনঊষারে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ স্মরণ সভা হয়।
গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক মো: আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী, সমাজসেবক এখলাছ উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিফজুর রহমান বকস, আব্দুর রশিদ ফুল, সোলেমান আহমেদ, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল বাছিত খান, ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক আনোয়ার খান, মর্তুজ আলী, সুবোধ পাল, জাহাঙ্গীর আহমদ, সমরেশ মোহন দেব প্রমুখ।