আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো মৌলভীবাজারেও বর্ণাঢ্য ভাবে উদযাপন করেছে জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। গত ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় জেলার কার্যালয় রাজিয়া ম্যানশনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি প্রার্থী নাহিদা খানমের সভাপতিত্বে এবং জেলা ছাত্র অধিকার পরিষদ নেতা কিবরিয়া আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন। সংগঠনের নেতা কিবরিয়া আহমেদ বলেন- স্বৈরাচারের পতন ঘটাতে ছাত্র অধিকার পরিষদের অবদান অতুলনীয়। রাজপথে আমাদের অনেক সহযোদ্ধারা আহত হয়েছেন। নতুন বাংলাদেশ বিনির্মানে ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা সবসময় দেশের মানুষের পাশে আছে। ছাত্রনেতা নুর আহমেদ হাসান জানান- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিন্দন। আমরা আমাদের ঐক্য ও সংহতির মধ্য দিয়ে ১৮ থেকে ২৫ সালে পদার্পণ করেছি এবং ছাত্র অধিকার পরিষদকে বাংলাদেশের মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশের কল্যাণে মাঠে সবসময় কাজ করবে ইনশাল্লাহ । আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে পারি আমরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা জাকারিয়া হোসেন ফেরদৌস, ছাত্রনেতা জুবায়ের আহমদ, সাবেক অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক হাফিজ সুমন, ছাত্র নেতা লুবন আহমেদ অপু, তারেক রহমান ইমন, ইয়াসিন আরাফাত, এনামুল ইসলাম, জায়েদ রহমান, সাজু আহমেদসহ বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।