আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মহান ভাষা’র মাসে শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বইমেলা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মহান ভাষা’র মাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।

উপজেলা প্রশাসন ও  শ্রীমঙ্গল সরকারী কলেজের আয়োজনে এবং শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠক সংঘের সহযোগিতায় আয়োজিত বই মেলায় এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল অধ্যাপক মোহাম্মদ রফি আহমদ চৌধুরী, সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক মো: কাওছার ইকবাল, শিক্ষক ইকরামুল কবীর, লেখক কয়েস সামী ও আবৃত্তি শিক্ষক বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন,  বই পড়ার প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। এই আয়োজনেও আমরা তরুনণদের পাশে চাই।

উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হবে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারাও পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।

স্থানীয় ও ঢাকা থেকে বেশকিছু প্রকাশনী এই মেলায় স্টল নিয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে, গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন্য, নোভা, নাগরী, বাবুই, রাষ্ট্রচিন্তা ও গ্রন্থিক, সহজ প্রকাশ, পাঞ্জেরী, শব্দচাষ, সাহিত্য কুটির, স্বপ্ন ৭১ ও  উত্তরণ সহ মেলায় মোট ১৪টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় একটি ফুড কর্ণার রয়েছে।