আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

একুশের প্রথম প্রহরে এস এম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার :
মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এস এম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার। উপস্থিত ছিলেন, নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা পরিচালক তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা আক্তার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক পলি আক্তার, শাখা ব্যবস্থাপক তাজরুল ইসলাম, হিসাব রক্ষক শিল্পী দেব, নির্বাহী সদস্য আদম আলী, নির্বাহী সদস্য আব্দুর রহমান, রুবেল আহমদ, মিনতি রাণী শীল, নন্দিতা দেবনাথ, সুমি রাণী শীল, রুপালি রাণী দাস ও অফিস সহায়ক অনিক মালাকার অভি সহ আরো অনেকে।