আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ্পজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিনের নেতৃত্বে পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। আইন শৃংখলা বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।

দিনের প্রথম প্রহরে শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, উদীচি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার জেলা কমিটিসহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা মহান শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

এছাড়াও সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে পৌরসভা পর্যন্ত প্রভাত ফেরি র‌্যালী করা হয় এবং উপজেলা মাঠে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।