মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আওতাধীন খলিলপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকায় সদর উপজেলার শেরপুরে খলিলপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্টিত হয়।
কর্মী সম্মেলনে মৌলভীবাজার সদর উপজেলা আহবায়ক কমিটির সদস্য শেখ শাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শেখ জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মতিন বকস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল,মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য খালিছুর রহমান, ওয়াহিদুর রহমান জুনেদ,আবুল হোসেন, হুমায়ুন কবির,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,আব্দুল মুমিন,নুরুল ইসলাম,জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ শাহেদ আহমদ মাজহারুল ইসলাম রকি আহমেদ,সেজিম আহমেদ প্রমুখ।






