________________________________________________
জমিয়ত কে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন
আল্লামা শায়খ জিয়াউদ্দিন।
উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, যার নেতৃত্বে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা উপমহাদেশের সকল আজাদী সংগ্রামে নেতৃত্ব দানকারী সফল ও শীর্ষ উলামায়ে কেরাম, সময়ের প্রেক্ষাপটে আজ আমাদের হাতে এই বিপ্লবী কাফেলার দায়িত্ব অর্পিত হয়েছে, আমি আজ জীবনের শেষ পথে আপনাদের কাছে আমার অনুরোধ বা আমার বার্তা, আমাদের পীর মুর্শিদ বা যারা আমাদের শিক্ষাগুরু ছিলেন তারা আমাদের হাতে এই মকবুল জামাতকে পৌঁছে দিয়েছেন ।
আমিও আপনাদেরকে অনুরোধ করি জীবনের যেকোন ত্যাগের বিনিময় হলে, এই সংগঠনের যেন কোন বিপর্যয়ের মুখে পড়ে না, আপনার বা আপনাদের কর্মকাণ্ড দ্বারা সংগঠন যেন প্রশ্নবিদ্ধ না হয় ।
সকলে মিলে মিশে নবীন প্রবীনদের সমন্বয়ে আজ সিলেট মহানগর গঠিত হচ্ছে, আমি আশাবাদী আপনাদের দ্বারা এই সংগঠনটি সিলেট নগরীতে ব্যাপকতা লাভ করবে সংগঠন একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে পারবেন এই বিশ্বাস এই আশা এবং মহান আল্লাহর কাছে আপনাদের সফলতার জন্য দোয়া কামনা করি।
তিনি অত্যন্ত আবেগ জড়িত কন্ঠে বললেন যদি সংবাদ আসে যে আমি ইহজগত ত্যাগ করেছি, তাহলে আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করবেন সম্ভব হলে জানাজায় শরিক হবেন আমি আপনাদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানাই।
২২শে ফেব্রুয়ারী শনিবার রাত ৯ টায় সিলেটের নগরীর ধোপাদিগীর পারস্হ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর নবনির্বাচিত ,২৫,২৬,২৭ সনের কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন , জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি , বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শায়েখ জিয়াউদ্দিন।
সিলেট মহানগর জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা মুখলিসুর রাহমান রাজাগঞ্জী সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির ,সাধারণ সম্পাদক , মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি বর্তমান জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম সহ-সভাপতি ,শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান ।
আর বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাবেক ,সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ,মাওলানা খলিলুর রহমান।
উত্তর জেলা জমিয়তের সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জে।
, উত্তর জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী প্রমুখ
নবগঠিত কমিটির দায়িত্বশীল দের মধ্যে উপস্থিত ছিলেন। সহ-সভাপতি যথাক্রমে মাওলানা নিজামুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফখরুজ্জামান, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা আব্দুল্লাহ নেজামী, মাওলানা সিরাজুল ইসলাম , মাওলানা হাফিজ আহমদ কাবির আমকুনী,মাওলানা মুখতার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন ও মাওলানা হাফিজ আহমদ সগির। সহ-সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মোস্তফা কামাল,আলহাজ্ব মাওলানা জুবের আল মাহমুদ, মুফতি মাওলানা মতিউর রহমান, মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ , সহ প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ। সাহিত্য সম্পাদক মাওলানা হাসান আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাওলানা শুয়াইব আহমদ। সমাজ সেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক। শ্রম বিষয়ক সম্পাদ মাওলানা তায়িবুর রহমান, পাঠাগার সম্পাদক, মাওলানা মাহদী হাসান , স্বেচ্ছাসেব ক সম্পাদক, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক, মাওলানা লুৎফুর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের, সদস বৃন্দ হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহমান শাজাহান,মাওলানা কবির আহমদ মাওলানা জাহিদ আহমদ চৌধুরী , হাফিজ কবির আহমদ মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল গফুর প্রধান, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ফয়জুল বারী, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শরিফ উদ্দিন মাওলানা হোসাইন আহমদ চৌধুরী,। প্রমুখ।






