আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে চুরিকৃত মটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরিকৃত মটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার সিলেট ও শ্রীমঙ্গলের পৃথক স্থান থেকে শ্রীমঙ্গল থানা’র ওসি তদন্ত মো: মোবারক হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের (আটগ্রাম) শামসুল হকের পুত্র কামিল আহমদ, শ্রীমঙ্গল শহরের শাহিবাগ থেকে কালাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র ছালাম মিয়া ও একই ইউনিয়নের আশিদ্রোন থেকে মৃত আব্দুল মোতালেবের পুত্র সুমন মিয়াকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের ইমাম বাজার রোডস্থ শৈলেন্দ্র কান্তি বিশ^াসের মটর সাইকেলটি নিজ বাসা থেকে গেটের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।

পরে তথ্য প্রযুক্তি সাহার্য্যে সিলেট জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের (আটগ্রাম) শামসুল হকের পুত্র কামিল আহমদ কে গ্রেফতার করা হয়। তার শিকারোক্তিতে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে সাইকেল টি উদ্ধার করা হয় এবং বাকী দুই আসামীকে আটক করা হয়। এসময় মটর সাইকেল বিক্রি’র সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।