প্রতিষ্ঠান ও জয়েন্ট ভেঞ্চারের বেনিফিসিয়াল ওনারশিপের তথ্য সকলের জন্য উন্মুক্ত থাকে এবং যে চুক্তিগুলো ই-প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় হয়নি সেগুলোকে দ্রুত ই-টেন্ডারিং প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা।
সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থাটির উপদেষ্টা- নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা দলের সদস্য অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রিফাত রহমান ও কে. এম. রফিকুল আলম।






