আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েওেছ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কমলগঞ্জ সাংবাদিক সমিতির পক্ষ থেকে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পীকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজের সভাপতিত্বে ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবি নির্মল এস পলাশ, মোনায়েম খান, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর সদস্য আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন সজীব প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় সভায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পী বলেন, ছোটবেলা থেকেই আমার লেখালেখি ও মানব কল্যাণে নিয়োজিত রাখার চেষ্টা চালিয়ে আসছি। ভবিষ্যতেও স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে সকলের সহযোগিতা চাই।