প্রেসবিজ্ঞপ্তি তারিখঃ ২৭/০২/২০২৫
অসহায় শ্রমিকদের পাশে কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়ন
অসহায় দরিদ্র হোটেল শ্রমিকদের চিকিৎসার জন্য কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান করেছে। সম্প্রতি কুলাউড়া শহরের নুরজাহান হোটেলের ওয়েটার মোঃ চিনু মিয়া অসুস্থ্য হয়ে সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে ভর্ত্তি চিকিৎসা করান এবং ইস্টার্ণ রেস্টুরেন্ট এর ওয়েটার প্রদীপ দাস লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্ত্তি হন। কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অসুস্থ্য প্রদীপ দাসকে ১৫,৬০০/- টাকা এবং অসুস্থ্য চিনু মিয়কে ৫,৫৬০/- টাকা নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। উল্লেখ্য মোঃ চিনু মিয়া নর্থ ইস্ট হাসপাতালে অপারেশন পরবর্তীতে বর্তমানে সুস্থ্য আছেন এবং অসুস্থ্য প্রদীপ দাস চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আশিক খান ও সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ প্রদীপ দাসের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে নেতৃবৃন্দ অসুস্থ্য শ্রমিকদের প্রেক্ষিতে যথাসাধ্য আর্থিক সহযোগিতা করায় কুলাউড়ার সর্বস্তরের হোটেল শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অসহায় শ্রমিকদের পাশে কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়ন
Catagory : সারা দেশ | তারিখ : ফেব্রুয়ারি, ২৭, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ • ২৭ বার পঠিত






