আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে দুপ্রক সাবেক সভাপতির মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ খালেদ ও বর্তমান সদস্য ডা: পুষ্পিতা খাসস্তগীর এর মমতাময়ী মাতার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, মরহুমের ছোট ভাই সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, জামাতা মো: শাহজাহান উদ্দিন আহমেদ, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি জয়শ্রী চৌধুরী শিখা, সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল ও সাংবাদিক মো: শামছুল ইসলাম শামীম প্রমুখ।

শোক সভায় মরহুমের একমাত্র ছেলে আবুল শাকিল মোহাম্মদ খালেদ, দৈনিক দিনকারে প্রতিনিধি মো: রুবেল আহমেদ, করতোয়ার প্রতিনিধি মো: নূর মোহাম্মদ সাগরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বক্ততারা প্রয়াতের আবু জাফর মোহাম্মদ খালেদের প্রায় ৮২ বছর জীবনের পারিবারিক অবস্থান, কলেজের শিক্ষকতা, প্রবাসা, ব্যবসা, সাংগঠনিক ও সামাজিতসহ বর্ণাঢ্য বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।