আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমা উপজেলা মজলিসের সভাপতি সাংবাদিক আহমদ আলী ও সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান নির্বাচিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি সাংবাদিক এম আহমদ আলী ও সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান আব্দাল নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ মাগরিব খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি ছড়াকার মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দালের পরিচালনায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি অভিজাত হলরুমে দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শূরা কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে বিশেষ অতিথি ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, প্রকাশনা ও তথ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ।

অধিবেশনে শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হোন সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী ও সেক্রেটারি হিসেবে পূণরায় নির্বাচিত হোন মাওলানা হাবিবুর রহমান আব্দাল।

এছাড়া বৈঠকে শূরা সদস্যদের সাথে পরামর্শক্রমে উপজেলা নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়। পূণর্গঠত নির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সহ-সভাপতি হাজি হেলাল আহমদ, মাও: জালাল উদ্দীন ভুইঁয়া, মাও: ফয়জুর রহমান নোমানী, মুফতি মামুনুর রশীদ, মাও: আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, এনামুল ইসলাম, আহমদুর রহমান সাদিক, সাংগঠনিক সম্পাদক মাও: জাহিদ আহমদ, গাজী হারুনুর রশীদ, বায়তুলমাল সম্পাদক বিলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাও: আতাউর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও: আনাউল হক, উলামা বিষয়ক সম্পাদক মাও: আব্দুস শহিদ, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব, কৃষি বিষয়ক সম্পাদক মাও: শামসুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, প্রকাশনা ও তথ্য সম্পাদক মোঃ হারুনুর রশীদ, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ খালেদ হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, শিল্প-বাণিজ্য সম্পাদক মোঃ বেলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনা খানম, নির্বাহী সদস্য শাহ আব্দুল আহাদ কয়েছ, ক্বারি নেসার আহমদ আনসারী, নদিমুল্লাহ কামাল, মুফতি আতিকুর রহমান, শামীম আহমদ, ডাঃ আব্দুল আজিজ ও মুহাম্মদ ফখরুল ইসলাম।