সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি তারিখঃ ০৩/০৩/২০২৪
চা-শ্রমিক সংঘের সভায় বক্তারা
ফাগুয়ায় পূর্ণ উৎসবসহ বোনাস প্রদানসহ বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরির দাবি
চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভা থেকে চা-শ্রমিকদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাল্গুন মাসের মাসের দোল পুর্ণিমার সময় ফাগুয়া (লাল পূজা) উৎসবে প্রাপ্য পূর্ণ উৎসব বোনাস এবং বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি প্রদানের দাবি জানানো হয়। ২ মার্চ রবিবার সন্ধ্যায় শমসেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভা থেকে এই দাবি জানানো হয়। চা-শ্রমিক সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নারী চা-শ্রমিক নেত্রী লক্ষèীমনি বাক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, দপ্তর সম্পাদক রামনারায়ন গৌড়, প্রচার সম্পাদক কাজল হাজরা, সদস্য শ্যামল রায়, সুনীল কর, শত্রুঘœ লোহার, সত্যনারায়ন নাইড়–, গৌরাঙ্গ রায় প্রমূখ।
সভায় বক্তারা বলেন চা-বাগান মালিকদের সাথে সম্পাদিত চুক্তি এবং চা-শিল্পে সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট (এস. আর.ও. নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী ফাগুয়ায় সকল চা ও রাবার-শ্রমিকরা উৎসব বোনাস হিসেবে ৩,৭১৩ টাকা (১৭৮.৫০ টাকা ঢ ৫২ দিন এর ৪০%) পাওয়ার অধিকারী। কিন্ত বিভিন্ন বাগান কতৃপক্ষ শ্রমিকদের উৎসব বোনাসের পরিবর্তে কর্মে হাজিরার উপর নির্ভর করে উৎসাহ বোনাস প্রদানের পাঁয়তারা করছেন। নেতৃবৃন্দ বলেন উৎসব বোনাস সকল শ্রমিকের সমান হয় এবং উৎসব বোনাস প্রদানের ক্ষেত্রে কর্মস্থলে হাজিরার কোন সম্পর্ক নেই। আগামী ১৩ মার্চ চা-শ্রমিকদের ফাগুয়া উৎসবের পূর্বেই সকল শ্রমিককে পূর্ণ উৎসব বোনাস হিসেবে ৩,৭১৩ টাকা প্রদান করতে হবে।
বিভিন্ন বাগানের চা-শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন দৈনিক মাত্র ১৭৮.৫০ টাকা মজুরিতে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বাজারে এমনিতেই চা-শ্রমিকদের অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হয়। তার উপর শ্রমিকদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করা হলে শ্রমিকরা কোথায় যাবে? অথচ চা-শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে ২০২৪ সালে গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ চা-বিদেশে রপ্তানি হয়েছে। তারপরও রাষ্ট্রায়াত্ব এনসিটির ১২ টিসহ সিলেটের বড়জান, কালাগুল, ছড়াগাং, গুলনি, তারাপুর, হবিগঞ্জের ইমাম-বাওয়ানী, দারাগাও, নয়াপাড়া, দেউন্দি, মৌলভীবাজারে ফুলতলা, আতিয়াবাগসহ বিভিন্ন বাগানের শ্রমিকদের মজুরি পরিশোধে নানা রকম টালবাহনা চলছে। এছাড়া অনেক বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি ও পিএফ চাঁদা ফান্ড অফিসে জমা দেওয়া হচ্ছে না। অথচ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির পরও ২০২৩-২০২৪ মেয়াদে মজুরি বৃদ্ধি না করেই অতিক্রান্ত করা হয়; ২০২৫-২০২৬ মেয়াদ শুরু হলেও মজুরি বৃদ্ধির নাম নেই। ১৭৮.৫০ টাকা মজুরি ও নামমাত্র রেশন (সাপ্তাহিক ৩.২৭০ কেজি চাল/আটা) দিয়ে একজন চা-শ্রমিককে তার পরিবারের ৫/৭ জন সদস্যের ভরনপোষন, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদির ব্যয় নির্বাহ করতে হয়। অগ্নিমূল্যের এই বাজারে একজন মানুষের তিন বেলা খাবার খরচ ১৫০/২০০ টাকা লাগে। এই হিসেবে ৬ সদস্যের এক জন শ্রমিক পরিবারে শুধু খাওয়া খরচের জন্য ৮০০/১০০০ টাকার নিচে দিন চলে না। অথচ বর্তমান মজুরির মেয়াদ উত্তীর্ণ হয়ে দুই বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও মজুরি বৃদ্ধির দাবিতে ‘টু’ শব্দটি করছে না। এই অন্যায্য, অন্যায় তৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৬ জনের একটি শ্রমিক পরিবারের ভরপোষনের জন্য বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরির দাবি তুলে ধরে সৎ, সংগ্রামী, আপোসহীন ও শ্রেণি সচেতন নেতৃত্বে আন্দোলন গড়ে তুলুতে হবে।
সভায় এক সভায় প্রস্তাবে শমসেরনগরে চা-বাগানের ৪র্থ শ্রেণির ছাত্রী পূর্ণিমা রেলীর হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্ঠান্তমূলক বিচার দাবি করা হয়।
সভা থেকে চা-শ্রমিকনেতারা সুস্থভাবে বেঁচে থাকা ও উৎপাদনে সক্রিয় থাকার প্রয়োজনে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৬ সদস্যের পরিবারে ভরণ পোষণের খরচ হিসাব করে ২০২৩-২০২৪ মেয়াদের জন্য নি¤œতম মজুরি নির্ধারণ এবং একটি পরিবারের সাপ্তাহিক প্রয়োজনের অনুপাতে চাল, আটা, ডাল, তেল, চিনি, সাবান, চা-পাতাসহ পূর্ণ রেশন প্রদান, ভূমির অধিকার প্রদান, চা-শিল্পে নৈমিত্তিক ছুটি (বছরে ১০ দিন) কার্যকর ও অর্জিত ছুটি প্রদানে বৈষম্যসহ শ্রম আইনের বৈষম্য নিরসন করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন এবং সাপ্তাহিক ছুটির দিনে মজুরি ও উৎসব বোনাস প্রদানে সকল অনিয়ম বন্ধ করে শ্রমআইন মোতাবেক নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান, বকেয়া মজুরিসহ নিয়মিত সকল চা-বাগানের শ্রমিকদের মজুরি-রেশন পরিশোধ, প্রতি মাসের পিএফ চাঁদা ফান্ড অফিসে জমা প্রদান এবং ৯০ দিন কাজ করলেই সকল শ্রমিককে স্থায়ী করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।
বার্তাপ্রেরক
হরিনারায়ন হাজরা
যুগ্ম-আহবায়ক, চা-শ্রমিক সংঘ, মৌলভীবাজার
চা-শ্রমিক সংঘের সভায় বক্তারাফাগুয়ায় পূর্ণ উৎসবসহ বোনাস প্রদানসহ বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরির দাবি
Catagory : সারা দেশ | তারিখ : মার্চ, ৩, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ • ৩৫ বার পঠিত






