আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় ৫৮০টি আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারের রোদগ্রাম মৌজায় ৫৮০টি বারি-৪ আমগাছ ও প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে দুবৃত্তরা এ ঘটনাটি ঘটায়।

জমির মালিক সাখোয়াত হোসাইন জানান, রোদগ্রাম মৌজার ১৭২নং খতিয়ানের ১৬১নং দাগে ১.৮৪ একর জমি দলিল ও ওয়ারিশানসূত্রে পেয়ে তার মা পোরশা উপজেলার পুরইল গ্রামের মৃত আব্দুর রশিদ শাহ্ এর স্ত্রী ফাতেমা খাতুন, তার বড় ভাই হাসান শাহ্ ও তিনি নিজে ভোগ দখল এবং চাষাবাদ করে আসছিলেন। কয়েকমাস পূর্বে তারা ওই জমিতে ৫৮০টি বারি-৪ আমগাছ এবং প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ রোপন করেন। কিন্তু ৩০ থেকে ৩৫ জনের একটি দুবৃত্তের দল শুক্রবার রাতে সম্পুন্ন গাছ উপড়ে ফেলেছেন। এতে তার প্রায় দুই লক্ষাধীক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি পোরশা বাঁশবাড়ি গ্রামের মৃত বশিরুল হক শাহের ছেলে মোজাম্মেল হক শাহ্ তার ছেলে শিব্বির আহম্মেদ শাহ্, রোদগ্রাম ও কোঁচপুর গ্রামের আরও ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে সাপাহার থানায় অভিযোগ করেছেন বলে জানান। সাপাহার থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, এ ব্যাপারে তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান।