মৌলভীবাজার বিশেষ প্রতিনিধিঃ
আলহামদুলিল্লাহ, উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (র.) এর ৩য় তম ইন্তেকাল বার্ষিকী ও হযরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ ১ম তম ও কমলগঞ্জ হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার হিফজ সম্পন্ন কারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিলে সকলের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় সফলভাবে সু-সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি, ২০২৫ ইংরেজী রোজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মধ্য রাত পর্যন্ত চলে।
ঈসালে সাওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে আগত উলামায়ে কেরামগন এর ওয়াজ নসিহত ও আগত মেহমানরা দোয়ার মাধ্যমে অশ্রু ঝরিয়ে সিক্ত করেছে হজরত শাহ্ আজম রহ্ দরগাহ্ শরীফ । গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও সাওয়াব রেসানির মাধ্যমে দরজা বুলন্দি কামনা করেছে তাদের প্রাণ-প্রিয় মুরশিদ উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ্।
ঈসালে সাওয়াব মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, উলামায়ে কেরা মগন, মুরিদীন-মুহিব্বীন, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধিবৃন্দ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার,এলাকার যুব সমাজ, এলাকার সকল সম্মানিত প্রবাসীবৃন্দ, ও এলাকাবাসীসহ সকলের প্রতি ঈসালে সাওয়াব ও বাস্তবায়ন কমিটি ও হযরত আজম রহ. এর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিশেষভাবে শোকরিয়া জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকগন যারা অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে তবররুক বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন।
যারা অংশগ্রহণ করেছেন, সার্বিক সাহায্য ও সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে দুনিয়া ও পরকালের উত্তম বিনিময় দান করুন।






