আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

হযরত মাওলানা মোশাররফ আলী ছাহেব রহ্ এর ঈসালে সাওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন সকলের প্রতি কৃতজ্ঞতা। 

মৌলভীবাজার বিশেষ প্রতিনিধিঃ

আলহামদুলিল্লাহ, উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব  (র.) এর ৩য় তম ইন্তেকাল বার্ষিকী ও হযরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ ১ম তম ও কমলগঞ্জ হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার হিফজ সম্পন্ন কারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিলে সকলের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় সফলভাবে সু-সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি, ২০২৫ ইংরেজী রোজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মধ্য রাত পর্যন্ত চলে। 

ঈসালে সাওয়াব ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে আগত উলামায়ে কেরামগন এর ওয়াজ নসিহত ও আগত মেহমানরা দোয়ার মাধ্যমে  অশ্রু ঝরিয়ে সিক্ত করেছে হজরত শাহ্ আজম রহ্ দরগাহ্ শরীফ । গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও সাওয়াব রেসানির মাধ্যমে দরজা বুলন্দি কামনা করেছে তাদের প্রাণ-প্রিয় মুরশিদ উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ্। 

ঈসালে সাওয়াব মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সুন্দর  ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, উলামায়ে কেরা মগন, মুরিদীন-মুহিব্বীন, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধিবৃন্দ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার,এলাকার যুব সমাজ, এলাকার সকল সম্মানিত প্রবাসীবৃন্দ, ও এলাকাবাসীসহ সকলের প্রতি ঈসালে সাওয়াব ও বাস্তবায়ন কমিটি ও হযরত আজম রহ. এর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 

বিশেষভাবে শোকরিয়া জানাচ্ছি  সম্মানিত এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকগন  যারা অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে তবররুক বিতরণে  সার্বিক সহযোগিতা করেছেন। 

যারা অংশগ্রহণ করেছেন, সার্বিক সাহায্য ও সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে দুনিয়া ও পরকালের  উত্তম বিনিময় দান করুন।