আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ধর্ষকের মাথায় জমটুপি পড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন

( বগুড়া) প্রতিনিধি: সারাদেশে ধর্ষণকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও শিক্ষার্থীরা। প্রতীকী ধর্ষকের মাথায় জমটুপি পড়িয়ে হাতে-কোমড়ে রশি বেঁধে স্লোগান দেওয়া হয়। সোমবার দুপুরে শহরের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্রদল। দেশব্যাপি যৌন নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের রজিবুল ইসলাম শাকিল, রাফিউল আল আমিন, আতিকুল ইসলাম বিপ্লব, নাসিফ আল ফায়েদ মারফী, অনিক আহম্মেদ অর্ক, সানভীর ইসলাম সিয়াম, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, রিয়াজ আহম্মেদ, মাসুদ রানা, জিহাদ রহমান, সারোয়ার সাকিব, মোত্তাকিন, জীম, মুরাদ হাসান, নোমান সাব্বির, সামিউর সাব্বির, হাবিব রহমান, ইমরুল কায়েস, রাব্বি হাসান, সৈকত উদ্দিন, মিলন আহমেদ, রাকিব হাসানসহ সাধারণ শিক্ষার্থীরা। এদিন প্রতীকী ধর্ষকের মাথায় কালো কাপড়ের জমটুপি পড়িয়ে টানতে টানতে শহরের সাতমাথায় নিয়ে আসে দুই নারী শিক্ষার্থী। তুমি কে আমি কে, আছিয়া আছিয়া.. স্লোগান ওঠে। জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে অবস্থান নেয়। এতে বক্তব্য দেন নিয়তি সরকার নিতুসহ অনেকে। এছাড়া নন্দীগ্রাম শহরে বিক্ষোভ করে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল। ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমূখ।