আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

রাজনগরে নানান আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে র্যালি, মহড়া ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে উদযাপিত হল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫।

সোমবার (১০ মার্চ) রাজনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর ও প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজু চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।

এসময় উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিলকু তরফদার, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, পাঁচগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান জুবেল আহমদ, টেংরা ইউপির সদস্য মোঃ মন্নান খান সহ রাজনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজনগর উপজেলা ফায়ার সার্ভিসেস ও সিভিল ডিফেন্স এর সহযোগীতায় এসময় একটি চৌকস মহড়া অনুষ্ঠিত হয়।