আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে মসজিদ মাদ্রাসা নির্মাণে ব্যক্তি উদ্যোগে ভুমি দান করেন – নূরুল ইসলাম

জালালুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে মালায়ে আলা নামে একটি মসজিদ ও বায়তুল মামুর ও সিদরাতুল মুনতাহা আল-আরাবিয়্যাহ নামে একটি ইন্টারন্যাশনাল মাদ্রাসা নির্মাণের নামে ব্যক্তি উদ্যোগে ১৯ শতাংশ ভূমি দান করলেন বাছিরপুরের নূরুল ইসলাম
মজুমদার নামের এক সমাজপতি। তিনি ওই গ্রামের মরহুম ইয়াকুব আলীর ৩য় পুত্র।

এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) বেলা আড়াইটায় জুড়ী থানা সংলগ্ন বাছিরপুর দানকৃত জায়গায় আয়োজিত এক আলোচন  সভা ও দোয়া মাহফিলে ভূমিদাতা ও  প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের সভাপতিত্বে ও জামাতা আবুল হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট
সমাজ সেবক ব্যবসায়ী হাজী মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সভাপতি, নয়াদিগন্ত জুড়ী উপজেলা প্রতিনিধি এ,বি,এম নূরুল হক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বি এন পি নেতা
আব্দুল হেকিম, ছাত্রদল নেতা সোহেল
আহমদ, কৃষকদল নেতা হেলাল উদ্দিন প্রমূখ। উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষ মৌলভীবাজার জেলা প্রতিনিধি জালালুর রহমান, চিনুরঞ্জন তালুকদার
(দৈনিক গণমুক্তি),সাংবাদিক নজরুল  ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুভেচ্ছা  বক্তব্য রাখেন,প্রতিষ্ঠাতা নূরুল  ইসলাম মজুমদার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন খলিলুর রহমান। বক্তারা বলেন, দানশীল নূরুল ইসলাম মজুমদারের মত ওই মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের উন্নয়নে দেশ -প্রবাসের সকলের হাতকে সম্প্রসারিত করার আহবান জানান। দোয়া পরিচালনা করেন কুলাউড়া ডিগ্রী কলেজ সাবেক  ভিপি এম,কে রহমান।