আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় আব্দুর করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে নজিপুর পৌরসভার কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর করিম যুগীবাড়ি রঘুনাথপুর গ্রামের এনাদুল ইসলামের ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, একটি দ্রুতগতির পিকআপ মোটরসাইকেলটিকে পিছনে থেকে ধাক্কা দেয়। এতে মোটসাইকেলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আব্দুর করিমকে কতর্ব্যরত চিকিসৎক মৃত ঘোষনা করে। আর পলাশের অবস্থা আশঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। এঘটনার পর পিকআপ রেখেই পালিয়ে যায় চালক। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।