আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতায়ান গ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আফাজ তার স্ত্রীকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় মজুমদার অটোরাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।