আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে হেরোইনসহ একজন গ্রেপ্তার 

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম হেরোইনসহ সুমন পাহান (২৭) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১২ টায় গ্রেপ্তারের পর দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সুমন পাহান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিশ্বনাথপুর হিন্দুপাড়া এলাকার সষ্টি পাহানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার শিবপুর গ্রামের শরিফ এগ্রো ফার্মের সামনে নওগাঁ-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় সুমন পাহান নামে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এরপর তাকে তল্লাশি করে উক্ত পরিমাণ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।