প্রেসবিঞ্জপ্তি তাঃ ১৫/০৩/২০২5
তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের আলোচনা সভা ২৭-
শ্রমিক আন্দোলনে প্রতাপউদ্দিনআহমেদের শিক্ষা অনুকরণীয় প্রখ্যাত শ্রমিকনেতা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার এসাসিয়েশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী প্রতাপউদ্দিন আহমেদের ২৭-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনে বিশেষতঃ নৌযান শ্রমিকরা আজও তাদের প্রতিটি আন্দোলনে প্রতাপউদ্দিন আহমেদের শিক্ষা ও দিকনির্দেশনা শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করে থাকে। ১৪ মার্চ সকাল ১১ টায় ট্রেড ইউনিয়ন সংঘের কোর্টরোডস্থ(চৌমুহনা) কার্যালয়ে অনুষ্টিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সহ-সম্পাদক অমলেশ শর্ম্মার সঞ্চালনায় শুরুতে জননেতা প্রতাপ উদ্দিন আহমেদ এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রারম্ভিক বক্তব্যে প্রতাপ উদ্দিন আহমেদ ‘র সংগ্রামী জীবনদর্শন তুলে ধরেন সঞ্চালক অমলেশ শর্ম্মা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক মো:শাহিন মিয়া,সদস্য মো.জসীম উদ্দিন, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ দাস, সদস্য রফিকুল ইসলাম রাজীব, রিকশা শ্রমিক ইউনিয়ন বড়হাট আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল বাছিত,সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, সদস্য আব্দুর রহিম,মোস্তফাপুর-গোবিন্দশ্রী আঞ্চলিক সভাপতি মো: আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক মো: আালী আছগর, ঢাকা বাসস্ট্যান্ড আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ মো: আশরাফ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ফারুক মিয়া,মো.সাইফুর রহমান ও মো. জাহাঙ্গীর মিয়া।
সভায় বক্তারা বলেন বর্তমানে শ্রমিক আন্দোলন মানেই যখন আপোসকামিতা, লেজুড়বৃত্তি, দালাল নেতৃত্ব, সুবিধাবাদকে সামনে নিয়ে এসে শ্রমিকদের আন্দোলন ও সংগঠন বিমূখ করে তোলা হচ্ছে তখন প্রতাপউদ্দিন আহমেদের আর্দশের সৈনিকরা শত প্রতিকূলতা মোকাবেলা নৌ-সেক্টরে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের পাশাপাশি হোটেল, গার্মেন্টস, চা-বাগান, রাবার বাগান, স’মিল, দর্জি, রিকশা, চাতালসহ বিভিন্ন সেক্টরে আন্দোলন গড়ে তুলে এদেশের শ্রমিক আন্দোলনে নতুন করে আশার সঞ্চার করেছেন। প্রতাপউদ্দিন আহমেদ বিশ্বাস করতেন শ্রমিকদের শুধূ অর্থনীতিবাদী ট্রেড ইউনিয়ন আন্দোলন করলেই হবে না, শ্রমিকদেরকে শোষণমুক্তির লক্ষ্যে রাষ্ট্র ক্ষমতা দখল ও পরিচালনার শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য শ্রমিক আন্দোলনকে নিছক অর্থনীতিবাদী আন্দোলন থেকে মুক্ত হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। এলক্ষ্যকে সামনে রেখেই শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের তিন শক্রু সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পূঁজি বিরোধী সংগঠন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন। সভায় বক্তারা সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন সমগ্র পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় এক গভীর ও সামগ্রিক সংকট, দ্বন্দ্ব-সংঘাতময় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। চলমান বাণিজ্যযুদ্ধ, মুদ্রাযুদ্ধ, আঞ্চলিক ও স্থানিক যুদ্ধের প্রক্রিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে। সাম্রাজ্যবাদীরা জোরদার করছে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতিকে। তাদের এই যুদ্ধ প্রস্তুতি থেকে আমাদের দেশও মুক্ত নয়। ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশকে নিয়েও আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদ যেমন তার প্রাধান্য অব্যাহত রাখতে চায় তেমনই সাম্রাজ্যবাদী রাশিয়া ও পুঁজিবাদী চীন তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চায়। সাম্রাজ্যবাদীরা স্বীয় স্বার্থে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। তাই সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির শোষণের বিরুদ্ধে সংগ্রামকে শাণিত করে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে-এটাই প্রতাপ উদ্দিন আহমেদের শিক্ষা।
উল্লেখ্য জননেতা প্রতাপউদ্দিন আহমেদ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৮ সালে ১৪ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।






