আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার পৌর বিএনপির ১নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌর বিএনপির ১নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বেলা ২টায় মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রহ. কলেজ হলরুমে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মুকিত।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সারওয়ার মজুমদার ইমনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. সুনীল কুমার, বকসী মিছবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অলিউর রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য শ্যামলী সূত্রধর।

এসময় ১নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা নজরুল বকস্, যুবদল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য মোরশেদ চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর হাসান চৌধুরী এবং অন্যতম সদস্য জারাজিস খাঁন সহ ১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।