আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে মাহে রমজান উপলক্ষে দিনব্যাপী উপজেলা ভিত্তিক ক্বেরআত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজান উপলক্ষে দিনব্যাপী উপজেলা ভিত্তিক ক্বেরআত প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ ও শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রæপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৩ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়।

প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।