আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর ইফতার- দোয়া মাহফিল ও আলোচনা সভা


মৌলভীবাজার প্রতিনিধি : স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর সভাপতি কবি এম.এ রউফ এর আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে গত ১৪ মার্চ শুক্রবার শমসেরনগর রোড়স্থ চৌধুরী ক্যাফে। স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর সভাপতি কবি এম.এ রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শহীদুল ইসলাম শাহনূর এর এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলানা মোফাজ্জল মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল।বিশেষ অতিথি হিসাবে ছিলেন-বিশিষ্ট শিশু সাহিত্যিক ও প্রকাশক মহিদুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ। উপস্থিত অথিতিসহ নেতৃবৃন্দ স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বরবর্ণ সাহিত্য পরিষদ বাংলাদেশ এর সহকারী সম্পাদক কবি মোহাম্মদ দিলু, সহযোগী সম্পাদক কবি মুহাম্মদ গৌছুজ্জামান, সহযোগী সম্পাদক কবি মোহাম্মদ আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক কবি সাইফুল্লাহ খালেদ, মো: মঞ্জুরুর আলম, রাসেদা বেগম নিলি বেগম, মো: লোকমান খান নবীন প্রমুখ।