আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের যৌথ  অভিযান – জরিমানা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার জেলার সদর উপজেলার  শমসের নগর সড়ক, শিমুলতলা বাজারসহ কয়েকটি স্থানে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের যৌথ বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

রবিবার  ১৬ মার্চ দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও  ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ও ট্রাস্কফোর্স মৌলভীবাজার জেলার সদস্য সৈয়দ তোফাজ্জল হোসেন। ট্রাস্কফোর্স বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কয়েকটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট, ভেজাল খাদ্য পরিহারসহ ভোক্তাদের হয়রানি রোধে বাজার নিয়ন্ত্রণে জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিংয়ে নেমেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজানমাস জুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়।

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন উপস্থিত থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন। এসময় সদর মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতায় ছিল।