আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার, ডনের স্বীকারোক্তি

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার, ডনের স্বীকারোক্তি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের আলোচিত স্কুলছাত্রী পূর্ণিমা রেলী (১০) হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেটকে সাথে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকা-ে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দুরে চা গাছের ঝোপের মধ্যে লুকানো অবস্থায় হত্যাকা-ে ব্যবহৃত দা (শুকনো রক্ত) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে সাইকেলের প্যাডেল (যার একটি ভাঙ্গা অংশ মৃত দেহের পাশ থেকে পূর্বে জব্দ করা হয়েছে) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সুত্র ধরে গত ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে গলা কেটে ও হাতের কব্জি কেটে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।