আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের বড়লেখায় চা বাগান গুলোতে নতুন চা পাতার কুঁড়ি উত্তোলন   

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের  বড়লেখা উপজেলার চা বাগান গুলোতে শুরু হয়েছে নতুন চা পাতা কুঁড়ি তোলা। সরেজমিনে গেলে দেখা যায় বাংলাদেশ চা বোর্ড পরিচালিত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান ও পাথরিয়া চা বাগানে নতুন চা পাতার কুঁড়ি তুলতে আনন্দে আত্মহারা চা শ্রমিকরা।

নিউ সমনবাগ চা বাগান ও পাথারিয়া চা বাগানে শুরু হয়েছে চা উত্তোলন ও (টিপিং) চা গাছে পুনিং করার ফলে তিন থেকে চার মাস বন্ধ ছিল চা উত্তোলন। চা গাছে পুনিং শেষে আবার নতুন কুঁড়ি এসেছে চা গাছে। এতে চা বাগান ফিরছে সবুজের সমারোহে।

পূজা আর্চনা দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পাতা তোলার উদ্বোধন করেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ, আরো উপস্থিত ছিলেন সহকারী  ব্যবস্থাপক রাজ নারায়ণ পাল, চা ফ্যাক্টরির ব্যবস্থাপক এমদাদুল হক,  ,নিউ সমনবাগ চা বাগানের কর্মরত অফিস করনিক ইমরান আহমেদ, টিলা করণিক বাবু কৃপাময় দাস (পিংকু) বাবু বদ্রি প্রশাধ উপাধ্যায়, ও বাবু দীপক কুর্মী।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ ভর, পঞ্চায়েত কমিটির সদস্য বেনু চাষা,পরিমল রিকমুন, চা শ্রমিক সর্দার কাজল সাঁওতাল,রাজেশ কালোয়ার, শ্যামল বাক্তি,  সাবেক বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার , সাবেক ইউপি সদস্য মতিলাল রায়,বিশিষ্ট মুরুব্বী মিঠুয়া রবিদাস (দাসু) সর্দার রাংগা চরন সাঁওতাল, রাসবিহারী রবিদাস, শচিন রায় (সানু)ও সাংবাদিক অজিত দাস। 

ব্যবস্থাপক মোঃ শাহিদ নেওয়াজ বলেন এবার মৌসুমের  শুরুতেই আগাম বৃষ্টিপাত হওয়ায় এবং চা গাছে নতুন কুঁড়ি চলে আসায় বেশ কিছু বাগানে ট্রিপিং শুরু হয়ে গেছে। সাধারণত ডিসেম্বরের শেষ দিকে চা মৌসুম শেষ হয়ে যায়। তখন চা গাছে প্রুনিং করা হয়। এসময় দুই থেকে তিন মাস চা ফ্যাক্টরি বন্ধ থাকে। মার্চ-এপ্রিলে বৃষ্টি হলে আবার চা শিল্পে আসে প্রাণচাঞ্চল্য।