আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া আদমদীঘিতে আউশ প্রণোদনা পেলেন ২৭০ জন কৃষক         

( বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদমদীঘির সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. রুমানা আফরোজ। উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার জনাব দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ফারিহা তিলাত ও জনাব মো. সজল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো. রাশেদুল ইসলাম, এনজিও প্রতিনিধি (এসকেএস) জনাব মো. রাকিব খন্দকার ও ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর উপজেলার মোট ২৭০ জন কৃষকের মধ্যে উফশী আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।