আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পূর্ব লন্ডনে সিপিএএম ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

ব্রিটেনে বাংলাদেশিদের অন‍্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের (সিপিএএম ইউকে) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতারপূর্ব আলোচনায় সিপিএএম ইউকের প্রেসিডেন্ট কাউন্সিলর সালেহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একাউনটেন্ট সৈয়দ নোমানুর রশিদ।

সাধারণ সম্পাদক সৈয়দ করিম রুমেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিপিএএম ইউকের সাবেক সভাপতি আব্দুস সালাম, মন্জুর উদ্দিন মোর্শেদ, আখলাসুল মুমিন, সিপিএএম ইউকের উপদেষ্টা সৈয়দ জাফর, আহমেদুর রহমান আমিন, সৈয়দ করিম ছায়েম, সিলেট স্ট্রাইকার্স সহকারি কোচ রাসেল আহমদ, আব্দুল বাছিত জুনেদ, ওয়ালী আশরাফ মুরাদ, জাহিদ হোসেন ইমন, আবু আজান ইমরান, এস.কে সালাম, সাইদুর রহমান জরিফ, সোহাগ আহমদ, নজরুল ইসলাম, জুনাল সাঈদ, শাওন আহমদ, ইকবাল খান, রায়হান রাব্বি।

মঞ্জুর হোসাইনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিপিএএম ইউকের নেতৃবৃন্দ সহ বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিপিএএম ইউকের কোষাধক্ষ্য রেজওয়ান রউফ ও শিপার আহমদ দ্বয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা গাজায় ইসরাইলের বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানান।

উল্লেখ্য, মৌলভীবাজারের উদীয়মান ক্রিকেটারদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করে সারা বিশ্বে বাংলাদেশ ও মৌলভীবাজারকে তুলেধরার লক্ষ্যে ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের (সিপিএএম ইউকে) ২০১৫ইং সালে গঠন করা হয়। এছাড়াও সিপিএএম ইউকে বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ায়।