আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মিশিগানে মৌলভীবাজার  এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

★

মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল গত ১৬ মার্চ, রোববার ওয়ারেন সিটির আইওনা মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টাবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান  এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসোসিয়েশনের প্রবীণ মুরব্বি মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ আলী পলাশ ও সাংগঠনিক সম্পাদক আলী সবদর খান বাবরের যৌথ উপস্থাপনায় পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন সাইফুজজামান চৌধুরী সাদি। 

এতে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি নাজমুজ জামান ইয়ামিন, সহ সভাপতি সৈয়দ সিকান্দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাদি ও মামুন আহমেদ, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মোহিত মাহমুদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুর রউফ কবি ও গিতীকার ইশতিয়াক রুপু, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মঞ্জুর শাফি এলিম, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল রহমান, সাংবাদিক সৈয়দ শাহেদুল হক, শাহাদাত হোসেন মিন্টু ও নুরুল আলম ছিদ্দিকী খালেদ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম-সাধনা, সংযম ও আত্মশুদ্ধির মাস। মাহে রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজ পরিবারসহ দেশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারি।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ ফাহিম আহমদ। সমাপনীতে সভাপতি তার বক্তব্যে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও নবগঠিত কমিটির আগামী নেতৃত্বে এসোসিয়েশনের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে দেশে ও প্রবাসের বিভিন্ন সামাজিক উন্নয়নে সবাইকে সহযোগিতার অনুরোধ জানান।

উল্লেখ করা আবশ্যক যে,  ইফতার পরবর্তীতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ পলাশের পরিচালনায় উপস্থিত প্রবাসে বেড়ে ওঠা সকল শিশু-কিশোর, তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের মধ্যে ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই চমৎকার আয়োজনের জন্য নবাগত কমিটির সভাপতি ও কমিটির নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ জানান। 

 এতে এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।