প্রেসবিঞ্জপ্তি তারিখ ঃ ২৩/০৩/২০২৫
মৌলভীবাজারে এনডিএফ’র প্রবাসী নেতা আফজাল চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা
মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসে ফিলিস্তিনে হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হোন
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা প্রবীণ রাজনীতিবিদ এন. এম. নজমুল হক চৌধুরী (আফজাল চৌধুরী)-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার এনডিএফ’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ সকাল ১১ টায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি অবনী শর্ম্মা। জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে প্রয়াত আফজাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি তারেশ চন্দ্র দাস, রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, নারী চা-শ্রমিক নেত্রী লক্ষèীরানী বাক্তি, হোটেল শ্রমিকনেতা রফিকুল ইসলাম রাজিব প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ও আন্তঃসাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে ইহুদিবাদী ইসরাইল গত ১৭ মাস যাবত ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে প্রায় ৫০ হাজার মানুষকে হত্যা করে, আহত হন লক্ষাধিক মানুষ। নিহতদের মধ্যে প্রায় ১৮ হাজারই নারী ও শিশু। গত ১৮ মার্চ থেকে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় সর্বাত্নক হামলা চালিয়ে যাচ্ছে। রমজান মাসেও ইসরাইলী বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি জনগণ। ইসরাইলী সশস্ত্র বাহিনীর আগ্রাসী ভূমিকার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিস্তৃত হওয়ার বিপদ বাড়ছে। এই ঘটনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের আরব জনগণসহ বিশ্বের দেশে দেশের জনগণ ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ-সমাবেশ করে চলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের মদদপুষ্ট ইসরাইলের ফিলিস্তিনে আগ্রাসন ও নির্বিচারে গণহত্যাকে কেন্দ্র ইসরাইলের ‘শয়তানের অক্ষ’ (অীরং ড়ভ বারষ)-এর বিরুদ্ধে মার্কিনের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদের দালাল ইরানের ‘প্রতিরোধের অক্ষ’ (অীরং ড়ভ ৎবংরংঃবহপব)-এর পরস্পর বিরোধী তৎপরতা সমগ্র মধ্যপ্রাচ্যে ও আরব বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপদ বাড়ছে। এ পরিস্থিতি থেকে সমগ্র অঞ্চলের জনগণের মুক্তি পেতে হলে শ্রমিক শ্রেণি নেতৃত্বে সকল সাম্রাজ্যবাদ ও তার দালালদের বলপ্রয়োগে উৎখাত করে দেশে দেশে তথা আরব দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মধ্য দিয়েই কেবল ফিলিস্তিন সমস্যার সমাধান এবং আরব জনগণের মুক্তি অর্জন সম্ভব। আজ তাই বাংলাদেশের শ্রমিক-কৃষক-জনগণকে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ বলেন বস্তুত আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রত্যক্ষ স্বীকার ফিলিস্তিনি, কুর্দি, কাশ্মির, রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন জাতি ও গোষ্ঠি। ফিলিস্তিনিসহ বিশ্বের সকল নিপীড়িত জাতিগোষ্ঠিকে সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে ব্যাপক জনগণের মুক্তির লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মুক্তির বিকল্প কোন পথ নেই।
নেতৃবৃন্দ আরও বলেন আজ এমন এক সময়ে প্রয়াত আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে যখন সারা দেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জীবন-জীবিকা নিয়ে হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক সামাজিক তথা সামগ্রিক সংকট বৃদ্ধি পেয়ে সমাজ জীবনকে অস্থির করে তুলেছে। চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি, খুনোখুনি, নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ ও পাচার সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। দেশে অরাজক, বিশৃঙ্খল ও নৈরাজ্যিক পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তবর্তী প্রভু সাম্রাজ্যবাদের পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন নিয়ন্ত্রিত সরকারকে ক্ষমতায় পাকাপোক্তভাবে আনার জন্য তথাকথিত নির্বাচন, নতুন রাজনৈতিক দল গঠন ইত্যাদি প্রক্রিয়ায় অগ্রসর করছে। জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করাসহ মার্কিনপন্থী ‘বাম দলগুলো’ ক্ষমতার ভাগ পাওয়ার আশায় ৫ আগস্ট ও অন্তবর্তী সরকারকে সমর্থন করে চলেছে। সাম্রাজ্যবাদের দালাল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও তার মহাজোট নয়াঔপনিবেশিক ভারতে অবস্থান করে প্রভুর পরিকল্পনায় পুনরায় ক্ষমতার আসার জন্য সকল রূপে সক্রিয় ও তৎপর। প্রভু সাম্রাজ্যবাদকে আড়াল করে দালাল ভারতকে লক্ষ্য করে এবং খুনি হাসিনার বিরোধিতা নামে তথাকথিত জাতীয় ঐক্যের সেøাগান প্রকৃত আন্দোলনকে বিপথগামী করা ছাড়া আর কিছু নয়। আজ প্রয়োজন সকল প্রকার শোষণ-শাসন থেকে মুক্তি ও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করার সকল সাম্রাজ্যবাদীদের এবং তাদের দালালদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা।
নেতৃবৃন্দ প্রয়াত আফজাল চৌধুরীর কর্মময় জীবনের স্মতিচারণ করে বলেন প্রবাসে থাকলেও তিনি সব সময় সংগঠনের নেতাকর্মীদের সাথে গভীর যোগাযোগ রাখতেন। ২০২২ সালে সিলেট বিভাগে ভহাবহ বন্যা কবলিত জনসাধারণের জন্য, সুনছড়া আন্দোলনরত চা-শ্রমিকদের উপর মালিকের দালালদের আক্রমণে আহত শ্রমিকদের জন্য, কালাগুলের চা-শ্রমিক আন্দোলনের সময়, টিপাইমূখ আন্দোলনের সময়, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ২য় ও ৩য় জেলা সম্মেলনে তাঁর সহযোগিতা নেতাকর্মীরা কৃতজ্ঞচিত্তে ম্মরণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি সমাজ পরিবর্তণের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এদেশ থেকে সাম্রাজ্যবাদ-সামন্তবাদকে উচ্ছেদের বিপ্লবী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তিনি উপমহাদেশের প্রখ্যাত কমিউনিষ্ট বিপ্লবী কমরেড আবদুল হক, কমরেড অজয় ভট্টাচার্য, কমরেড দ্বিজেন সোম প্রমূখ বিপ্লবী নেতৃবৃন্দের সান্নিধ্য লাভের সুযোগ পান। রাজনৈতিক কারণে তাকে এক বছরের বেশি সময় কারারুদ্ধ করে রাখা হয়। তিন মেয়ে ও এক ছেলের জনক আফজাল চৌধুরীর পরবর্তী জীবনে পারিবারিক প্রয়োজনে প্রবাসী হলেও মৃত্যুর পূর্ব পর্যন্ত একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যে প্রবাসে থেকে সাধ্য অনুযায়ী সাংগঠনিক ভূমিকা রাখতেন। ২০২২ সালে তিনি সর্বশেষ দেশে এসেও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া ২০০৯ সালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলনের সময় তিনি দেশে অবস্থান করে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সিলেট কোর্ট পয়েন্টের সমাবেশ ও জকিগঞ্জের সমাবেশ সফল করতে ভূমিকা রাখেন।
উল্লেখ্য ২৩ মার্চ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কুলাউড়ার বাদেমনসুর গ্রামের অধিবাসী প্রয়াত আফজাল চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।






