আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় রিক্সা ও ভ্যান শ্রমিকদের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

( নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ৩০০ জন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। রাণীনগর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রিক্সা ও ভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলম। পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। প্রধান আলোচক ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নর উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস ও উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।