আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপের মাদক বিরোধী আলোচনা সভা

( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে শহরের জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান আলী বলেন, দেশে বর্তমানে ৫০ লাখ মাদকসেবী রয়েছেন। চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করার চেষ্টা চলছে। মাদক নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম। এ জন্য মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। উক্ত আলোচনা সভার আগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শেরেবাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর সামছুল হক, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাঈদ, স্কাউট গ্রুপের সহকারী লিডার গিয়াস উদ্দিন প্রমুখ।